সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিণাকুন্ডুর কাচারীতোলা গ্রামে ১০ বছরের শিশু ধর্ষনের শিকার

হরিণাকুন্ডুর কাচারীতোলা গ্রামে ১০ বছরের শিশু ধর্ষনের শিকার


মোঃ ইনছান, ঝিনাইদহ :


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাচারীতোলা গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে ওই গ্রামের আনসার মন্ডল ওরয়ে ঝড়–র ছেলে বাবর আলী (৪৩)। ঘটনাটি ধামাচাপা দিতে লম্পট বাবর আলীর পরিবার শিশুটির পিতা মাতাকে হুমকী দিয়ে মামলা করতে নিষেধ করে। কিন্তু মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে ঘটনার ৫দিন পর গ্রামবাসির সহায়তায় হরিণাকুন্ডু থানায় শনিবার ধর্ষনের মামলা হয়। যার মামলা নং ০৭। হরিণাকুন্ডু থানার এসআই আমিরুল ইসলাম খবরটি নিশ্চত করে জানান, গত ৯ আগষ্ট দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে খড়ি কুড়াতে যায়। এ সময় নিজের পাট ক্ষেতে ছিল বাবর আলী। শিশুটিকে কাছে ডেকে ফুসলিয়ে পাট ক্ষেতের মধ্যে নিয়ে যায় এবং ধর্ষন করে। ঘটনাটি যাতে জানাজানি না হয় সে জন্য শিশুটির পরিবারকে চাপ দিয়ে আসছিলো লম্পট বাবর আলী। কিন্তু ধর্ষনের ফলে মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি গ্রাম জুড়ে চাউর হয়ে যায়। প্রাথমিক ভাবে নিজতোলা গ্রামের পল্লী চিকিৎসক মুক্তির কাছে চিকিৎসা নেয় শিশুটি। এদিকে গত শনিবার ধর্ষনের খবর পেয়ে হরিণাকুন্ডু থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাপাতালে ডাক্তারী পরীক্ষা করায় এবং জবানবন্দি গ্রহন করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম আরো জানান, থানায় ধর্ষন মামলা হওয়ার আগ থেকেই প্রধান আসামী বাবর আলী পালিয়ে আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com