আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে।সড়ক দুর্ঘটনায় ৬ এবং করোনায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে।করোনা আক্রান্তে ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১৫জন।মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৮ জন, নেত্রকোনার ৩ জন, শেরপুর, জামালপুর,টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছে।করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের পরিমল চন্দ্র দে (৯০), নুরুল ইসলাম(৬০), নুরুল হুদা (৬৫), ত্রিশাল উপজেলার হাসিনা (৬২), আনোয়ারা বেগম (৭৭),তারাকান্দা উপজেলার ইউসুফ (৮০), হালুয়াঘাট উপজেলার বিজয় রিচিল (৬০),নান্দাইল উপজেলার আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার জাহানারা(৫৪), শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাহমুদা (৬৪)।এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের লুৎফুন্নাহার (৮৩), সীমা সাহা (৫০), ঈশ্বরগঞ্জ উপজেলার রওশন আরা (৫০), গৌরীপুর উপজেলার শিরিন (৫০), মুক্তাগাছা উপজেলার জরিনা খাতুন (৫৫), নান্দাইল উপজেলার খোদেজা বেগম (৪৬), ফুলবাড়িয়া উপজেলার আবু বক্কও সিদ্দিক (৬০),গফরগাঁও উপজেলার সালেহা (২৫), রমিজ উদ্দিন (৮৫),ত্রিশাল উপজেলার শামীমা নাসরীন (২৬), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার আব্দুর রহমান (৮৫) পূর্বধলা উপজেলার ফরহাদ (৪৫), জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার রোকেয়া (৬০), টাঙ্গাইল মধুপুর উপজেলার আকবর আলী (৬০) এবং কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০)। এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৫৯ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৯ জন।এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান,গত ২৪ ঘণ্টায় ৬৮৪ টি নমুনা পরীক্ষায় আরো ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ১৮১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪জন।ত্রিশালের বৈলর বড় পুকুরপাড় মোড়ে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।সড়ক দুর্ঘটনায় নিহতঃময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালির বাজার বালিয়া ধলার শহিদুল ইসলাম (৪৫)(তিনি ভালুকার মাষ্টার বাড়ী বিদিশা টেক্সটাইল মিলের লোডার পদে কর্মরত ছিলেন),সদরের ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন(৫০),কৃষ্টপুরের আব্দুল হান্নান(৪১), হালুয়াঘাটের বাস্ট্যান্ড এলাকার স্বাধীন(২২)পূর্ব নড়াইল গ্রামের নুরুল হক,রঘুনাথ পুর এলাকার রিফাত(২৮)।
Leave a Reply