কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় গত শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ৪১০ জন।
রোববার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় এক হাজার ৩৬০ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৬ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য এক লক্ষ ৪৯ হাজার ৯৭৩ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ৪৫ হাজার ২০২ জনের। এর মধ্যে ৩৬হাজার ২০৫জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৩হাজার ৬২১জন। আর মারা গেছেন ৮৬০ জন। বিদেশগামী ১১৬ জনের করোনা ভাইরাস পরিক্ষা করে আটজন সনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে চান্দিনা, বুড়িচং, বরুড়া ও নাঙ্গলকোট উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৪৮ জন, আদর্শ সদরের আটজন, বুড়িচং ছয়জন, বি-পাড়া নয়জন, চান্দিনা দুজন, চৌদ্দগ্রাম ২৩জন, দেবিদ্বার তিনজন, দাউদকান্দি ৪০জন, লাকসাম ১৪জন, লালমাই আটজন, নাঙ্গলকোট ১৯জন, বরুড়া ২০ জন, মনোহনগঞ্জ পাঁচ, মুরাদনগর তিনজন, মেঘনা ১৫জন, তিতাস ১২ জন ও হোমনা উপজেলায় আটজন।
Leave a Reply