শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ।
১৫ আগস্ট রবিবার গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে সকালে পৌর পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
পরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
পরবর্তীতে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এছাড়াও জেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠননের নেতাকর্মী, পৌরসভার চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।
Leave a Reply