বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
যথাযথ মর্যাদায় সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

যথাযথ মর্যাদায় সুনামগঞ্জে জাতীয় শোক দিবস পালিত


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

আজ ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্য জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম,
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনমুল কবির ইমন, উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরপর সকাল সোয়া দশটায় সুনামগঞ্জ কালেক্টরেট চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন, সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ হতে জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ। সকাল ১১ টায় করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনার জন্য সোনালী ব্যাংক লিমিটেড, সুনামগঞ্জ শাখা হতে অসহায়, দুঃস্ত সুবিধাভোগীদের মধ্য হতে ৮৮ জন সুবিধাভোগীর মধ্যে =১,৭৬,০০০/-(এক লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা বিতরণ করা হয়। সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে শিক্ষার্থীদের জন্য আয়োজিত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ সরকারী, বেসরকারী অফিস ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এছাড়াও জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com