শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটে গভীর শোক আর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ

সিলেটে গভীর শোক আর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ

উৎফল বড়ুয়া, সিলেট

গভীর শোক আর হৃদয় নিংড়ানো শ্রদ্ধায় জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হচ্ছে সিলেটে। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি, বেসরকারি পর্যায়ে পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি।

আজ রোববার দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, পুলিশের সিলেট রেঞ্জ, মহানগর পুলিশ, জেলা পুলিশ, মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনে সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা আওয়ামী লীগ সকাল ১১টার দিকে জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। এ সময় আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনও।

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়া করোনার সংক্রমণ ও প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ চলছে।

দিবসটি উপলক্ষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এমসি কলেজ, সরকারি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। করোনা মহামারি থাকায় অনলাইনের মাধ্যমে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এদিকে, সিলেট জেলা প্রশাসন ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করেছে। সকল মসজিদে বাদ যোহর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মন্দির, গির্জায়ও হচ্ছে বিশেষ মোনাজাত।

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিটি করপোরেশন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে।

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের সকল উপজেলায় নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এর আগে, রোববার সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

দিবসটি উপলক্ষে কালো ব্যাজও ধারণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com