কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় মহানগর ও আদর্শ সদর আওয়ামী লীগ দুঃস্থদের মাঝে ৫৮ হাজার প্যাকেট খাবার বিতরন করা হবে।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের উদ্যোগে আজ দুপুরে দুঃস্থদের মাঝে ৬০ হাজার প্যাকেট খাবার বিতরন করা হবে। নগরীর ২৭ টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের ৮১ টি স্পটে বাদ যোহর দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হবে৷ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ গঠিত ওয়ার্ড আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মসূচী বাস্তবায়ন করবেন।
দুপুরে স্থানীয় মসজিদগুলোতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে এ খাবার বিতরন করা হবে।
খাবার বিতরন কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
এছাড়াও সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।
Leave a Reply