ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটে হাতিবান্ধায় ৪ বছর প্রেমের পর বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। বুধবার (১৪) আগষ্ট বিকাল থেকে শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছে মোছাঃ রেশমী আক্তার মৌ (১৬) নামের ওই তরুণী।
বড়খাতা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ছেলে মোঃ হাসিনুর ইসলাম হাবিব
পিতা মোঃ আফরাফ(২২)। একই গ্রামের পিতার মোঃ ওসমান গনির মেয়ে মোছাঃ রেশমী আক্তার মৌ(১৬)
জানা যায়,প্রায় ৪ বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় ঘটে তাদের। ওই পরিচয়ের সূত্রে ধরে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা দুইজন সাক্ষাৎ করে। সম্প্রতি প্রেমিক হাসিনুর ইসলাম হাবিব তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের বাড়িতে ছুটে আসেন ওই তরুণী।
মোছাঃ রেশমী আক্তার মৌ জানান, আমার বাবা এদের বাসায় কয়েকবার বিয়ের প্রস্তাব দিলেও এরা রাজি হয়নি। আমাকে বিয়ে না করলে আমি তার বাড়িতেই আত্মহত্যা করবো’।
মোঃ হাসিনুর ইসলাম হাবিব এর সাথে কথা হলে তিনি জানান, তার সাথে আমার প্রেম হয়, দেখা-সাক্ষাৎ হয় এটা সত্য। তবে সে আমাকে বিপাকে ফেলতে আমার বাড়িতে এসে ঝামেলা করছে। এর আগে কয়েকবার আমাদের প্রস্তাবে তারা রাজি হয়নি বরং আমার বাবা ও দুলাভাইকে কয়েকবার অপমান করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল ।
বড়খাতা ইউনিয়নের চেয়ারম্যান জানান, মেয়ের বয়স কম হওয়ায় মেয়ের পরিবারকে এসে মেয়েকে নিয়ে যেতে বলেছি। পরবর্তীতে বসে সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply