সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীর প্রবীণ সাংবাদিক মোক্তার হোসেনের ইন্তেকাল

ভূরুঙ্গামারীর প্রবীণ সাংবাদিক মোক্তার হোসেনের ইন্তেকাল


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


দৈনিক ভোরের কাগজ পত্রিকার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন সরকার ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শনিবার সন্ধ‍্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুড়িগ্রামে মৃত্যু বরণ করেন। তিনি বেশ কিছু দিন থেকে বার্ধ‍ক‍্য জনিত নানা রোগে ভোগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ কন‍্যা ও আত্মীয় সজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মোক্তার হোসেন সরকার ১৯৪৭ সালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মইদাম গ্রামে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম কেতাব উদ্দিন সরকার। তিনি ১৯৬৭ সালে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। তিনি তৎকালীন ম্যালেরিয়ায় ইরেডিকেশন প্রোগ্রামে কর্ম জীবন শুরু করেন। ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজ থেকে ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালে লেখালেখিতে তাঁর হাতেখড়ি। তিনি ১৯৯১ সালে কুড়িগ্রাম জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক ধরলা ও বগুড়া থেকে প্রকাশিত চাঁদনী বাজার পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি একেএকে দৈনিক খবর, ওপেন্টি বায়স্কোপ, আজকের কাগজ, দিনকাল, কুড়িগ্রাম খবর পত্রিকায় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রল বিডি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। । মোক্তার হোসেন সরকার ভূরুঙ্গামারী প্রেসক্লাব প্রতিষ্ঠাতাদের একজন। তিনি দু’বার প্রেসক্লাবের সভাপতি মনোনীত হয়ে একবার দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com