রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে কৃষক সোহাগ তালুকদারকে গুলিকরে হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি করেছেন নিহতের পরিবার। আজ শনিবার সকালে এক প্রতিবাদ সভার মাধ্যমে নিহতের পরিবার এ দাবি করেন। অপর দিকে অভিযোগে জানাযায়, এ হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদিকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে আসামী পক্ষের লোকজন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জমিজমার বিরোধকে কেন্দ্র করে উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের কৃষক সোহাগ তালুকদারকে(৩২) গত ১৭জুলাই সকালে গুলি করে হত্যা করে একই এলাকার আহাদ মোল্লা। এ হত্যার ঘটনায় নিহতের বাবা শ্যাম তালুকদার বাদি হয়ে ডাসার থানায় ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার দিনই হত্যা মামলার অন্যতম আসামী আহাদ মোল্লাকে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। কিন্তু বাকি আসামী মতিন মোল্লা, আরিফ মোল্লা, কামরুজ্জামান সোহাগ ও মনিরুজ্জামান পেয়ারুসহ ৪জন পলাতক রয়েছেন। পলাতক এ সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সভা করেন নিহতের পরিবার। অপরদিকে এ হত্যা মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত বাদি শ্যাম তালুকদারকে আসামী পক্ষের লোকজন বিভিন্ন উপায়ে হুমকি-ধামকি দিয়ে আসছে বলে অভিযোগে জানাযায়।
মামলার বাদি শ্যাম তালুকদার বলেন, এলাকায় আমি অসহায় হওয়ায় এবং আসামী পক্ষ শক্তিশালী হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত তারা আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছে। আমি আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে আসামী পক্ষের কেউ কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, মামলাটির তদন্তভার বর্তমানে ডিবির কাছে রয়েছে। তবে হুমকির ব্যাপারে মামলার বাদি থানায় জিডি করলে ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply