সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিডনি রোগে আক্রান্ত শহীদুল্লাহ’র পাশে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ

কিডনি রোগে আক্রান্ত শহীদুল্লাহ’র পাশে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া

মাদ্রাসায় পড়ুয়া ৯ম শ্রেনীর ছাত্র মুহাম্মদ শহীদুল্লাহ’র দু’টি কিডনিই নষ্ট। রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিন রাজানগরের চেয়ারম্যান আহমদ সৈয়দ এর বাড়ির সিএনজি চালক আইয়ুব আলী’র ছেলে। সে বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর পরিবার চিকিৎসা খরচ চালাতে অক্ষম হলে বিষয়টি উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের নজরে আসলে দ্রুত তার চিকিৎসার খবর নেন। পরিষদের সভাপতি রফিকুল ইসলাম শিমুল, ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু চৌধুরী বিশেষ উদ্যোগে পরিষদের উপদেষ্টা প্রবাসী নাসির উদ্দিন তালুকদার, উত্তম বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নয়ন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল বাপ্পি, দপ্তর সম্পাদক বেলাল তালুকদার, সহ-সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আলম এর অার্থিক সহযোগিতায় অসুস্থ শহীদুল্লাহ্’র জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার(১৪আগষ্ট) বিকালে দক্ষিণ রাজানগর ৭নং ওয়ার্ড চেয়ারম্যান বাড়িতে অসুস্থ শহিদুল্লাহর মায়ের হাতে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দীন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আমল, ইউনিয়ন আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হারুন চৌধুরী, ইউপি সদস্য মুহাম্মদ শাহ আলম, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, দক্ষিণ রাজানগর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ মুছা, উপজেলা সদস্য মিজানুর রহমান।

পরিষদের সাধারণ সম্পাদক আবু চৌধুরী বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর উত্তর রাঙ্গুনিয়ার প্রবাসীদের নিয়ে গঠিত উত্তর রাঙ্গুনিয়া বঙ্গবন্ধু পরিষদের মাধ্যমে আমরা সভাপতি রফিকুল ইসলাম শিমুলের উদ্যোগে এবং পরিষদের সদস্যদের সহযোগিতায় রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে অসহায় দুস্তদের মাঝে সহযোগিতা করে আসছি। দক্ষিণ রাজানগরের ৯ম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের দুটি কিডনি নষ্ট হয়েছে শুনে আমরা পরিষদের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছি। আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com