বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধার সাদুল্লাপুরে অটোভ্যানের নিচে পড়ে শিশু নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোভ্যানের নিচে পড়ে শিশু নিহত

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধাঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অটো ভ্যানের চাপায় পিষ্ট হয়ে সুমাইয়া আকতার(৩) নামের শিশু নিহত হয়েছে।

১৪ আগষ্ট শনিবার দুপুরে ধাপেরহাট টু আমবাগান রোডের নিজপাড়া (মৌউদাগাড়ী) এলাকায় এ দূর্ঘটনা ঘটে । নিহত শিশু সুমাইয়া(৩) ধাপেরহাট গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায় , ধাপেরহাট টু আমবাগান রোডের উত্তর পাশে ছাগল কে ঘাস খাওয়াতে ছিলো শিশু সুমাইয়ার নানী। শিশুটি তার নানীর নিকটে যাওয়ার জন্য রাস্তার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর পাশে দৌড় দিলে অটোভ্যানের পিছনের চাকার নিচে পড়লে ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে চলে যায়।

আহত সুমাইয়াকে ভ্যানের যাত্রারা ও স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিলে পথেই শিশুটি মারা যায়।
অটোভ্যান চালক একই এলাকার বলে জানা যায়।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইনচার্জ সেরাজুল হক বাংলাদেশ বুলেটিন২৪কে বলেন, মারা যাওয়ার বিষয়টি শুনে ঘটনাস্থলে আমার টিম পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com