মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গত শুক্রবার বিকেল ৫টা থেকে শনিবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ৭৫৯ জন।
শনিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৭৯৫ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৪ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য এক লক্ষ ৪৯ হাজার ৩১ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ৪৩ হাজার ৮৪২ জনের। এর মধ্যে ৩৫ হাজার ৯৫২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৩ হাজার ২১১ জন। আর মারা গেছেন ৮৫৬ জন। বিদেশগামী ৯১ জনের করোনা ভাইরাস পরিক্ষা করে ১ জন সনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে কুমিল্লা সিটি কর্পেরেশন এলাকা, লালমাই, বরুড়া ও লাকসাম উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৪২ জন, আদর্শ সদরের ৯ জন, বুড়িচং ৬১ জন, বি-পাড়া ৭ জন, চান্দিনা ১ জন, চৌদ্দগ্রাম ২ জন, দাউদকান্দি ১ কজন, লাকসাম ৩ জন, লালমাই ৬ জন, নাঙ্গলকোট ১০ জন ও বরুড়ায় ২০ জন।
Leave a Reply