সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক সংগঠন আরজেএফ জেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

সাংবাদিক সংগঠন আরজেএফ জেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ


বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) লক্ষ্মীপুর জেলা শাখার মাসিক সমন্বয় সভা শনিবার সংগঠনের নিউমার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

স্বচ্ছ জবাবদিহি নিরপেক্ষ সংবাদ ও সাংবাদিকতার একটি নির্ভরযোগ্য সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)। দেশব্যাপী এর কার্যক্রম চলমান রয়েছে। নির্যাতিত পিছিয়ে থাকা তৃণমূল সাংবাদিকদের একমাত্র নির্ভরযোগ্য সংগঠন আরজেএফ।

জেলা কমিটির সভাপতি গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি বিশিষ্ট কবি ও কলামিস্ট অ আ আবীর আকাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় ইতিবাচক সংবাদিকতার উপর বিশেষ আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি দৈনিক তৃতীয় মাত্রা ও জনকণ্ঠ নিউজ এর জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন (ভিপি বেলায়েত)। এ সময় আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন -সংবাদ প্রতিদিন২৪ প্রতিনিধি প্রফেসর আকতার হোসাইন খান, দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি এমরান হোসেন, জেলা মাতৃভূমি খবর প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি জিহাদ হোসাইন, দৈনিক বর্তমান দিন প্রতিনিধি আরিফ হোসেন প্রমুখ।

ইতিবাচক কলম সৈনিকদের সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)এর মাসিক সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন- দৈনিক একুশে সংবাদ এর মোহাম্মদ হোসাইন, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি নাজমুন্নাহার, দৈনিক বিশ্ব মানচিত্র ও সময় সংবাদ এর প্রতিনিধি সোহেল হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com