সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে এক নারীকে গলা কেটে হত্যা, আটক ২

ঝালকাঠিতে এক নারীকে গলা কেটে হত্যা, আটক ২

মো.নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে ৫ সন্তানের জননী হোসনেয়ারা বেগম বকুলের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১১টার সময় উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকায় নিহতের নিজ বাড়ির ভাড়া দেয়ার জন্য তোলা পরিত্যক্ত তালাবদ্ধ ঘরের পেছনের অংশেত একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়।

নিহত হোসনেয়ারা বকুল ওই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ ঘরের দুইজন ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার চাড়াখালির মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৪) ও সত্যনগর এলাকার মো. আয়নালীর ছেলে মো. পনির (৩৮)

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী হোসনেয়ারা বেগম বকুল উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকায় তার নিজের বাসায় বসবাস করতেন। শনিবার সকালে তাকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে বাসার সামনে নিজেদের একটি ভাড়া ঘরের পিছনের তালা বদ্ধ একটি কক্ষে হোসনেয়ারা বেগমের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে হোসনেয়ারা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরিবারের সাথে কথা বলে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com