ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা:
খুলনার পাইকগাছায় শিবসা নদীর চরভরাটি জায়গায় গড়ে তোলা হয়েছে ঘন সামাজিক বনায়ন। অপরূপ সৌন্দর্যের এই বন যেন হাতে আঁকা ছবির মতো। বিকেল হলেই দর্শনার্থীদের ভীড় জমে। অপরূপ সৌন্দর্যমণ্ডিত জায়গাটি ঘিরে হতে পারে বিনোদন পার্ক বা পর্যটন কেন্দ্র। শিবসা নদীর পাড়ে সামাজিক বনায়নে লাগানো হয়েছে গোলপাতা, কেওড়া, উড়া, কাঁকড়া ও গেওয়াগাছ। দেখলে মনে হয় এ জেন এক মিনি সুন্দরবন।
পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসে বন থেকে। এ দেখে মনে হয় সুন্দরবনের একটি অংশ। বন কর্মকর্তারা জানান, নদীভাঙন রোধ, ঝড়-জলোচ্ছ্বাস থেকে এলাকা রক্ষা, সরকারি জমি অবৈধ দখলদারমুক্ত রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পাখির আবাসস্থল গড়ে তোলা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ওই বনায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের নিয়ে গঠন করা হয়েছে বাতিখালী চর বনায়ন সমিতি। উপজেলার লতা, সোলাদানা, দেলুটি ও গড়ুইখালী ইউনিয়নে বিভিন্ন সমিতি এই বন দেখাশোনা করে ।
বাতিখালী সমিতির সভাপতি জি এম এম আজহারুল ইসলাম বলেন, নদী ভরাট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা দখলে নিতে থাকেন প্রভাবশালী ব্যক্তিরা। তাই ২০১০ সালে প্রশাসনের সহযোগিতায় নদীর ধারে গড়ে তোলা হয় ওই বন।
উপজেলা বন কর্মকর্তা আবুল বাশার বলেন, পাইকগাছা উপজেলার উপকূলীয় এলাকাটি নদী দিয়ে বেষ্টিত, কিন্তু নদীগুলো ধীরে ধীরে চর পড়ে ভরাট হয়ে যাচ্ছে। আর চর পড়া সরকারি জমি দখল করে নিচ্ছিলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। তাঁরা সেখানে ঘের করে মাছের চাষ করার উদ্যোগ নিচ্ছিলেন। এমন পরিস্থিতিতে জমিগুলো দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের সহায়তায় ওই বনায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আবুল বাশার আরও বলেন, শুধু শিববাটির চরে নয়, উপজেলার বিভিন্ন এলাকায় জেগে ওঠা চরে এমন বনায়ন করা হয়েছে প্রায় ৫৫ হেক্টর। এর মধ্যে সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী ও পাটকেলপোতা গ্রামে সাড়ে ২৩ হেক্টর, লতা ইউনিয়নের দক্ষিণ হাঁড়িয়া গ্রামে ১২ হেক্টর, দেলুটি ইউনিয়নের দেলুটি গ্রামে সাড়ে ১৪ হেক্টর এবং পাইকগাছা পৌরসভা এলাকার সাড়ে ৫ হেক্টর জমিতে ওই বনায়ন গড়ে তোলা হয়েছে।
বেতবুনিয়া চর বনায়ন সমিতির সভাপতি শহীদ হোসেন বলেন, চরভরাটি জায়গা অনেকেই দখল করে মাছের চাষ করছেন। অনেকেই আবার ইজারা গ্রহণের নাম করে ৩০ থেকে ৪০ বিঘা জমি দখলে রেখেছেন। বাকি জমিতে বনায়ন করেছি। 'লতা ইউনিয়নের সভাপতি গৌতম রায় বলেন,প্রশাসনের সহযোগিতায় সমিতির সদস্যদের উদ্বুদ্ধ করে নদীর চরে বনায়ন করেছি। এই বনে গোলপাতা ও কেওড়া গাছ ভালো হয়েছে। কিছু মানুষ নিজেদের জমি দাবি করে বনটিকে তছরুপ করছে। তা উপজেলা প্রশাসনের মাধ্যমে নিরসন হয়েছে।
পাইকগাছা-কয়রা সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেন, `পাইকগাছা পৌর সদরে তেমন কোনো পিকনিক স্পট নাই। ইতিমধ্যে আমি দর্শনার্থীদের বসার বেঞ্চের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছি।’ তিনি আরও বলেন, সুন্দরীগাছ না থাকলেও ওই বনগুলো সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে। বনের প্রকৃতি এমন হয়েছে, বোঝাই যাবে না এটা সুন্দরবনের অংশ নয়।
পাইকগাছায় পৃথক অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৯ জুয়াড়ী গ্রেফতারঃ ভ্রাম্যমাণ আদালতে জেল, জরিমানা ও আদালতে প্রেরন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার চাঁদখালী ও হরিঢালী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জম, নগত অর্থসহ ৯ জুয়াড়ীকে আটক করা হয়েছ। চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার মালোপাড়ার মন্দির থেকে শনিবার দুপুরে ৫ জুয়াড়ীকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন পাইকগাছা উপজেলার দেবদুয়ারের চিত্তরঞ্জন সরকারের ছেলে পবিত্র সরকার (৩৫), দেবেন্দ্রনাথ সরকারের ছেলে প্রশান্ত সরকার(৪২), মনোহর মল্লিকের ছেলে ধরম মল্লিক (৩২), বিল্লাল গাজীর ছেলে ইয়াসিন আরাফাত (১৮) ও অমূল্য মল্লিকের ছেলে সন্তোষ মল্লিক (৫৫)। উক্ত ৫ জুয়াড়ীকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ হাতেনাতে আটক করায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভ্রাম্যমান আদালতের জুয়া আইনে পবিত্র সরকার ও প্রশান্ত সরকারকে এক মাস করে কারাদণ্ড এবং ধরম মল্লিক, ইয়াসিন আরাফাত ও সন্তোষ মল্লিককে ১০০ (একশত) টাকা করে জরিমানা করেন। অপরদিকে শুক্রবার রাত ১১ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে হরিঢালী ইউনিয়নের গোলাবাড়ী মোড়ের ইব্রাহিম সরদারের চায়ের দোকান থেকে ৪ জুয়াড়ীকে আটক করে।আটক কৃতরাহলো নোয়াকাটি গ্রামের ইউনুছ সরদারের ছেলে রুহুল আমিন সরদার (২১),ইব্রাহিম সরদারের ছেলে আল আমিন সরদার (২৪), আঃ সালাম গাজীর ছেলে মিঠ গাজী(২৬) ও রেজেকপুর গ্রামের আঃ রশিদের ছেলে হাবিবুর রহমান লিটন(৩২)। তাদের নামে জুয়া আইনে থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় শাহজাহান আলী সানা অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
করোনা মহামারীতে অক্সিজেন সংকট মেটাতে খুলনার পাইকগাছার লস্কর ইউপিতে করোনা আক্রান্তদের ২৪ ঘন্টায় অক্সিজেন সেবা দিতে আলহাজ্ব শাহাজাহান আলী সানা অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে লস্কর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম,খালিদ হোসেন সিদ্দিকী ৪ টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে এ ব্যাংকের উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের আহবায়ক বিভুতী ভুষন সানা,প্যানেল চেয়ারম্যান জি,এম,তাজউদ্দীন আহম্মেদ, আলমতলা নিবাসী মরুহুম শাহাজাহান আলী সানার ছেলে মোঃ শরিফুল ইসলাম সানা, গাউসুল ইসলাম,দিনারুল ইসলাম সানা,,মাসুদ সানা,মাহফুজ সানা এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ। আয়োজকরা জানিয়েছেন, এ অক্সিজেন ব্যাংকে পর্যায় ক্রমে ৫০ টি সিলিন্ডার যুক্ত করা হবে এবং এটি পরিচালনা করবেন -রেজাউল’ সানা।
পাইকগাছায় ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
সরকারী সেবা ও খাসজমিতে ভূমিহীনদের অধিকার বিষয়ে খুলনার পাইকগাছায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় উপজেলা ভূমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উত্তরণ কার্যালয়ে ভূমি কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম,সাংবাদিক জি,এ রশীদ ,অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, অ্যাডভোকেট রেখা রানী বিশ্বাস, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, মাছুমা বেগম। সভায় উপস্থিত ছিলেন
মোঃ নিজাম উদ্দীন, সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ , চিকিৎসক মনোরঞ্জন রায়,কনিকা মল্লিক,সুখদেব চন্দ্র রায়, মধুসূদন মন্ডল, বিমল কুমার বিশ্বাস,নিরঞ্জন সরকার, নাসিমা,বুলু রানী,শারমীন, কাকলী রায়, লুনা,উত্তরণ সেন্টার ইনচার্জ মাহফুজা সুলতানা ও নাজমুল বাশার প্রমুখ।
Leave a Reply