বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ

বিআইডাব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোতের কারণে নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘুর্নিস্রোতের সৃষ্টি হয়। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যহত হচ্ছিল। তাই দুর্ঘটনা এড়াতে রাত থেকে নদীতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

নদীতে স্রোত কমতে থাকায় শনিবার সকাল ৯টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে তিনটি ফেরি চালু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার রাত ৯টা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছিল। তাতে সকাল পর্যন্ত বাংলাবাজার ঘাট এলাকায় পারের অপেক্ষায় দেখা গেছে তিন শতাধিক যানবাহন।

বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। পানি বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোতের কারণে নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘুর্ণিস্রোতের সৃষ্টি হয়।

এ কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। তাই দুর্ঘটনা এড়াতে রাত থেকে ফেরি বন্ধ রাখা হয়।

তীব্র স্রোতে বন্ধের ১২ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
তিনি আরও জানান, স্রোত কমতে থাকায় শনিবার সকাল ৯ টার দিকে সুফিয়া কামাল ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরি ছেড়ে গেছে। পরে সকাল ৯টা ৫০মিনিটে ঘাট এলাকা ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।

ফেরি তিনটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সময়মতো পৌঁছেছে বলে জানান সে ঘাটের বিআইডব্লিউটিসির সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মাহাবুবর রহমান। পরে এই ঘাট থেকেও সেগুলো যানবাহন নিয়ে নির্বিঘ্নে ছেড়ে যায়।

তিনি বলেন, রাতে ফেরি বন্ধ থাকায় এই ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি আটকে ছিল। এখন একে একে সেগুলো পার করা হচ্ছে।

তবে শনিবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারগুলো বন্ধ। এ বিষয়ে বিআইডব্লিউটিসির কর্মকর্তা মাহাবুবর বলেন, ফেরি বন্ধ ছিল বলে কাউন্টারগুলোও বন্ধ। এখন যখন ফেরি আসে, তখন কাউন্টার খুলে জরুরি পরিবহনগুলোকে টিকিট দেয়া হয়। ফেরি চলে গেলে আবার সেগুলো বন্ধ করে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com