বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেছারাবাদের সন্ধ্যা নদীর ভাঙন কবলিত তীর থেকে মাটি কাটায় জরিমানা

নেছারাবাদের সন্ধ্যা নদীর ভাঙন কবলিত তীর থেকে মাটি কাটায় জরিমানা


(নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইট ভাটার মাটি সংগ্রহ)
মোঃ মিজানুর রহমান //পিরোজপুর জেলা প্রতিনিধিঃ


পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি)উপজেলার বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীর ভাঙন কবলিত তীর থেকে মাটি কাটার অভিযোগে সততা ব্রিক্স কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত উক্ত জরিমানা করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানাগেল, সমুদয়কাঠি এলাকার মামুনের ব্রিকফিল্ড ও জলাবাড়ীর সততা ব্রিক ফিল্ডের লোকজন দীর্ঘ দিন ধরে সন্ধ্যা নদীর ভাঙন কবলিত বিনায়েকপুর ও সেহাঙ্গল এলাকা থেকে মাটি কেটে নিচ্ছে । বার বার তাদের নিষেধ করা সত্যেও তারা বিরত হয়না। নিরুপায় হয়ে এলাকাবাসী এলাকার সংসদ সদস্য, জেলা প্রশাসক, ইউএনও’র কাছে আবেদন করলে তারা শত নিষেধ করার পরে সাময়িক ভাবে মাটি কাটা বন্ধ করলেও কিছু দিন যেতে না যেতে আবার মাটি কাটা শুরু করে।

তিনদিন পূর্বে মামুনের ব্রিক ফিল্ডের লোকজর দুটি ট্রলারে করে মাটি কাটতে গেলে এলাকাবাসী বাধা দেন। এসময় তারা মুসলেকা দিয়ে চলে যায়। গতকাল শনিবার ভোর রাতে এলাকার মেম্বার কমলেশ রায় ওই দু ফিল্ডের ৪/৫ টি ট্রলার ভিড়িয়ে মাটি কাটা শুরু করে। এসময় এলাকায় পাহারা রত ভুক্তভোগীরা তাদের ধাওয়া করে সততা ব্রিকস এর একটি ট্রলার আটক করে। অণ্য ট্রলারগুলো পালিয়ে যায়।উক্ত ঘটনা এলাকাবাসী সাংবাদিকদের জানালে সাংবাদিকগন ঘটনাস্থলে সততা ব্রিকসএর লেবার সরদার আমিনুল শানা জানান, তারা এলাকার মেম্বার কমলেশ রায় এর কাছ থেকে মাটি কিনেছে।তাৎক্ষণিক মেম্বার কমলেশকে ফোন করলে তিনি মাটি বিক্রির কথা স্বীকার করেন। ঘটনাস্থলে মেম্বারকে আসতে বললে তিনি আসতে অসম্মতি জানান।
এসময় এলাকাবাসী বিষয়টি ইউএনও মো. মোশারেফ হোসেনকে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীকে ঘটনাস্থলে পাঠান। বশির গাজী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই লেবার সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং কাটা মাটি ভূমি অফিসের সামনে ফেলার জন্য নির্দেশ দেন। ভবিষ্যতে আর মাটি না কাটার জন্যও নির্দেশ দেন।
এলাকার সমাজ সেবক তুষার রায়, বাবুল সহ শতশত মানুষ জানান, কমলেশ দীর্ঘ দিন ধরে নদীর তীর থেকে মাটি কাটাচ্ছে। সে সততা ব্রিক ফিল্ডের কর্মচারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com