সুমন পাটোয়ারী গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা ১নং ওয়ার্ডের জিরানী বাজার,উত্তর-পানিশাইল এলাকার বাসিন্দা হিমেল হোসেন শামীম, পিতা-মৃত ইয়াসিন মিয়া,
মাতা- শাহেদা বেগম,৬৬ ক্যান,ব্লাক ডেভিল বিয়ার সহ আটক করেছে পুলিশ।
সে দীর্ঘদিন ধরে জিরানী বাজারে মোবাইল ব্যবসার আড়ালে বিদেশি বিয়ার সহ মাদক বিক্রি করে আসছিল।
গতকাল ১৩ আগস্ট তারিখে কাশিমপুর থানার এস আই দীপঙ্কর রায় সংঙ্গীয় ফোর্সসহ দুপুরে দক্ষিণ পানিশাইল জিরানী রোডে অভিযান চালিয়ে ১টি পালসার মোটরসাইকেল সহ হিমেল হোসেন শামীমকে আটক করেন।
এসময় মোটরসাইকেল চালক মিজান পালিয়ে যায়।
আটককৃত বিরুদ্ধে কাশিমপুর থানার মাদকদ্রব্য আইনে মামলা রুজী করা হয়েছে।
Leave a Reply