ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর)
আগামীকাল ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। এই দিনটি ঘিরে নানা আয়োজন করছে কালিয়াকৈর পৌর আওয়ামীলীগ। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঘতকের হাতে শহিদ হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ইং উপলক্ষ্যে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ সকালে কালিয়াকৈর চন্দ্রায় আওয়ামীলীগের পার্টি অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন জয়, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খাওাব মোল্লা, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাফফার মোল্লা, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শরিফ হোসেন, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবির হোসেন সহ কালিয়াকৈর আওয়ামীলীগের সকল নেতা কর্মীরা।
আগামীকাল ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালনে দোয়া ও মিলাদের আয়োজন করেছে কালিয়াকৈর পৌর আওয়ামীলীগ। এই সময় উপস্থিত থাকবেন গাজীপুর ১ আসনে মাননীয় এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আ ক ম মোজ্জামেল হক। তাই দিনটিকে সুন্দর ও মনোরম করতে নেতা কর্মীরা আজ কালিয়াকৈর চন্দ্রা পার্টি অফিসে প্রস্তুতি সভার আয়োজন করে।
Leave a Reply