সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সদরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

সদরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

শিশির খাঁন,সদরপুর উপজেলা প্রতিনিধিঃ

ফরিদপুর সদরপুর উপজেলা পশ্চিম শ্যামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক লড়াই সংগঠিত হয়েছে।

গত ১০ আগষ্ট (মঙ্গলবার) সাড়ে সাতরশি গরুর হাট সংলগ্ন এক ফুটবল খেলাকে কেন্দ্র করে বিকাল ৫ টায় পশ্চিম শ্যামপুর গ্রামের ইউনুস বেপারির পুত্র ইব্রাহিম বেপারির সাথে একই গ্রামের সৈয়দ মাসুদ হাসান রুমির পুত্র সৈয়দ রাউফুর সাথে কথা কাটাকাটি হয়।

জানা যায় পরবর্তীতে কথা কাটাকাটির সূত্রধরে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত টার সময় ইব্রাহিম বেপারি এবং তার অপর দুই ভাই খোকন বেপারি ও ইলিয়াস বেপারি কে সঙ্গে নিয়ে পশ্চিম শ্যামপুর মিজানের দোকানের সামনে সৈয়দ মাসুদ হাসান রুমিকে একা পেয়ে আতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে মাসুদ হাসান রুমি মাটিতে লুটিয়ে পড়ে যান।
রুমির আর্তচিৎকারে আতিকুর রহমান লাভলু, জাহাঙ্গীর মাতুব্বর ও চুন্নু মাতুব্বর তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
মাসুদ হাসান রুমি গণমাধ্যম কর্মীদের জানান, ‘ ইব্রাহিম বেপারি ইতিপূর্বেও বেশ কয়েকবার কোন প্রকাশ উস্কানি ছাড়াই আমার উপর পৈশাচিক নির্যাতন চালায়। আজ আমাকে মেরে রক্তাক্ত করে আমার একটি স্বর্ণের চেইন এবং ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এব্যাপারে ইব্রাহিম বেপারি এবং তার ভাইদের বিরুদ্ধে সদরপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীর খালাতো ভাই গঞ্জুর কাজী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com