সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে অভিমানে প্রেমিক যুগলের আত্মহত্যা

ঝিনাইদহে অভিমানে প্রেমিক যুগলের আত্মহত্যা

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
শনিবার,  আগস্ট ১৪, ২০২১:

ঝিনাইদহের মহেশপুরে চাপাতলা গ্রামে অভিমানে গলাই ফাঁস দিয়ে আবু সাইদ (১৮) ও সোহানা খাতুন (১৬) নামে দুইজন আত্মহত্যা করেছে। আজ শনিবার সকালে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থল আল আমিনের বাড়ির রান্নাঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 

আল আমিনের চাচাতো ভাই সাইদ আল আমিন এবং সোহানা শালী। নিহত আবু সাইদ উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের দিনমজুর আবু সুলতানের ছেলে এবং সোহানা খাতুন একই উপজেলা নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহ জামালের মেয়ে।

পারিবারিক সুত্র জানিয়েছে, সোহানা তার বোন দুলাভাই আল আমিনের বাড়ি চাপাতলায় প্রায়ই বেড়াতে আসতো। সেখানে এসে আল আমিনের চাচাতো ভাই সাইদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দু’জনের এমন সম্পর্ক উভয় পরিবারের কেউ মেনে নেয়নি। কয়েকদিন আগে সোহানা তার বোন দুলাভাই এর বাড়িতে বেড়াতে আসে। এরপর শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় তারা দু’জন রান্না ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা। তবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানার হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com