সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুষ্টিয়ায় বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন

কুষ্টিয়ায় বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন

মোঃ সুজন বিশ্বাস কুষ্টিয়া জেলা প্রতিনিধি :


 বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ক্রমশ বৃদ্ধি পেয়ে ভয়াবহ রূপ ধারণ করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে হেল্প সেন্টার ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে আড়ুয়াপাড়া শহর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং সাবেক কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্টানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও কুমারখালি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোহাম্মদ, শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ এডভোকেট খাদিমুল ইসলাম, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুরাদ, জেলা যুবদলের সভাপতি আলামিন কানাই, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাইদ জাকারিয়া উৎপল, সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক জিএস আলীমুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর আল আরেফিন বাবু।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
করোনা হেল্প সেন্টার উদ্বোধন শেষে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রিড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com