বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


মোঃ-আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ


টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় হঠাৎ করেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষনে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক পথ পানিতে তলিয়ে গেছে। জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দিশেহারা মানুষ। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের তিনটি অংশ নীচু হওয়ার কারনে প্রতি বছরই অল্প বৃষ্টিপাতেই পানিতে তলিয়ে যায়। যার দরুন ভোগান্তিতে পড়তে হয় উপজেলাবাসীর। এ সময় জেলা শহরে যাতায়াতের জন্য তিনটি জায়গায় প্রবল ¯্রােতের কারনে জীবনের ঝুকি নিয়ে অতিরিক্ত সময় ও টাকা খরচ করে নৌকা দিয়ে পার হয়ে জেলা শহরে যেতে হয়। 

গত বৃহস্পতিবার সকাল থেকে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে পানি বাড়তে থাকে যা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তাহিরপুরের আনোয়ারপুর বাজার সংলগ্ন ব্রীজের সম্মুখের অংশসহ বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর ও বাঘমারা অংশটি পানিতে ডুবে যাওয়ায় সুনামগঞ্জের-তাহিরপুর উপজেলার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে বলে জানান তাহিরপুর উপজেলার মানুষ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, সুনামগঞ্জ জেলাসহ সীমান্তের ওপাড়ে ক্রমাগত বৃষ্টি হওয়ায় সুরমা নদীর পানি বাড়ছে। যা বর্তমানে বিপদসীমার ২৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার অশঙ্কাও রয়েছে বলে জানায় তারা।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, টানা বর্ষনের কারনে ও ভারতের মেঘালয় রাজ্য থেকে  যাদুকাটা নদী হয়ে রক্তি নদী দিয়ে পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে যার দরুন যাদুকাটা নদীর ফেরি পারাপার বন্ধ রয়েছে। অপরদিকে রাস্তার কয়েকটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। সুনামগঞ্জ সদরে যাওয়ার জন্য রওনা হয়েও অবস্থা প্রতিকুল হওয়ায় তাহিরপুরে ফিরে এসেছি।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,টানা বৃষ্টিপাতে উপজেলার নদ নদী ও নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। জেলা শহরে যোগাযোগের রাস্তাটির কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com