রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি৷৷
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে যুগল দম্পত্তির গলায় ওড়না পেচাঁনো ঝুলন্ত লাশ উদ্ধার করছে স্বজনরা৷
শুক্ররবার(১৩ আগষ্ট) উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুরমাইকুল এলাকার শাহ্ আলমের ছেলে সদ্য কাতার কাতার ফেরত মোহাম্মদ এসকান্দর(২৪) তাঁর স্ত্রীর রুমা আক্তার(২২) সন্ধার সময় নিজ কক্ষে অবস্থান করছিল,কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করার পর দরজা না খোলায় সন্দেহ হলে প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে সেইখানে ঝুলন্ত অবস্থায় স্বামী স্ত্রীর দুইজনকে দেখতে পান পরিবারের লোকজন ও উপস্থিত প্রতিবেশী৷৷
পারিবারিক সূত্রে জানা যায় গত তিনদিন আগে গত ১০ আগস্ট কাতার থেকে দেশে ফিরেন এসকান্দর,ছেলে ও ছেলের বউ নিজ শয়নকক্ষে থাকায় সন্ধ্যার সময় নাতিকে নিয়ে ঘরের সামনে খেলছিলেন বলে জানান নিহত এসকান্দরের ‘মা৷এসকান্দরের মা আরো জানান সন্ধার পরও ছেলে ও বউয়ের সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে দেখেন স্বামী স্ত্রী দুইজনেই ফাঁসিতে ঝুলে আছে। পরে এলাকার মানুষজন ডেকে দরজা ভেঙ্গে তাদের ফাঁসি থেকে নামানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায় গত দুই বছর আগে ইসকান্দরের সাথে রুমা আক্তারের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। এই দম্পতির সংসারে প্রায় দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
কাতার প্রবাসী এসকান্দর ও তাঁর স্ত্রীর মৃত্যুকে নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে,ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীর মৃত্যু আত্মহত্যা হতে পারে,তবে ঠিক কি কারণে এখনও পরিবারের পক্ষে কেউ কিছু জানাতে পারেননি,
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন,এই মূহর্তে কি কারণে স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছেনা,ময়না তদন্তের জন্য নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হবে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Leave a Reply