সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৭৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৭৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭৩ বোতল ফেনসিডিলসহ সুমন মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক বহনের একটি মোটরসাইকেল জব্দ করা হয়ছে।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,  শুক্রবার (১৩ আগস্ট) সকালে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর বাজারে এনবি হায়াৎ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পশ্চিম পাশে জরুরী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট করাকালীন সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশী করে ১৭৩ বোতল ফেনসিডিলসহ সুমন মিয়াকে আটক করা হয়। 

এসময় ওইসব মাদক বহনের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককৃত সুমন মিয়া নীলফামারী জেলার বাসিন্দা।
 আটক সুমন মিয়ার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com