সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটে খাদ্য সহায়তাদান

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটে খাদ্য সহায়তাদান

উৎফল বড়ুয়া, সিলেটঃ

মরণঘাতক ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত চলমান লকডাউন কর্মসূচিতে সংকটে পতিত জাতিবর্গের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলাধীন দমদমা গ্রামের ধর্মপ্রাণ উপাসক স্বর্গীয় সুদর্শন বড়ুয়া এবং ত্বদীয় স্ত্রী স্বর্গীয় পারুল বড়ুয়ার স্মরণে তাদের সুযোগ্য সন্তান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ( বাবৌযুপ)র জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়ার অর্থায়নে আজ ১৩ আগস্ট ২০২১ (শুক্রবার) জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্ব নগরীর লামাপাড়া ঘাসিঠুলা এলাকায় ৩৫ পরিবারকে খাদ্য সহায়তাদান করা হয়।

খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উদ্বোধক হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, বিশেষ অতিথি ছিলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র প্রতিষ্টাতা আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, সমাজ কর্মী মোঃ হুমায়ুন কবির, আব্দুল মালেক। আরো ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র উপদেষ্টা সাধন কুমার চাকমা, অংশুপ্রু মারমা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, পলাশ বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুপ্লব বড়ুয়া, ইমন বড়ুয়া, লুনা বড়ুয়া, শেলু বড়ুয়া, বেলাল হোসেন, অপরাজিত বড়ুয়া অহন, সীমান্ত বড়ুয়া জয়, শাহারিয়ার ইসলাম, শিপন আহমেদ, কায়উম আহম্মেদ, মুবাশ্বির আলম, নাহিদা আরজু ফাইজিয়া প্রমুখ। খাদ্য সহায়তা কর্মসুচি বাস্তবায়নে ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেট অঞ্চল সহায়তাদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বক্তব্য বলেন, বৈশ্বিক মহামিরি করোনা কালীন সময়ে সকলকে সচেতন থাকা, বিধি নিয়ম মেনে চলা, মাস্ক ব্যবহার করা, যথাসময়ে করোনা টিকা নেওয়ার কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের এখন প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসলে তাহলে সম্ভাবনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com