শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বিপুলের সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুম্মা শিবগঞ্জ থানা জামে মসজিদে দোয়া খায়ের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল শেষে উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে মা-মুনি অটো রাইস মিলে তার চিকিৎসার সাহায্যার্থে এক কর্মী ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণপদক প্রাপ্ত কৃষক বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির কৃষি পূর্ণ বিষয়ক সম্পাদক আজমল হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জু আলম মঞ্জু, জেলা কৃষকলীগ সদস্য বজলার রহমান বকুল, সৌরভ প্রসাদ, রাম প্রসাদ গুপ্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহীনুর আলম মাস্টার, পৌর কৃষকলীগ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি সোহেল আক্তার মিঠু প্রমুখ। এসময় বিপুলের পিতা আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার ছেলে শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের দূর্দিনে আপনাদের পাশে দাড়িয়ে শিবগঞ্জ উপজেলা কৃষকলীগকে একটি মর্যাদা পূর্ন অবস্থায় এনেছে। রাজনীতির পাশাপাশি সে সাংবাদিকতা করে এলাকার মানুষের ও রাজনৈতিক ভাবে দলকে অনেক কিছু দিয়েছে। তার এই দূর্দিনে আপনারা তার পাশে দাড়াবেন এই আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য লকডাউনের মধ্যে ঢাকা থেকে মটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার অর্জুনপুর গ্রামে আসার পথে নন্দীগ্রাম জামাদার পুকুর নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর এক পর্যায়ে ডাক্তাররা তার পা কেটে ফেলার পরামর্শ দেন। এমতবস্থায় সে আর্থিক অনটোনের কারণে তার চিকিৎসা চালিয়ে না যাও
Leave a Reply