সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা আক্রান্তদের পাশে ‘নকলা ফাউন্ডেশন’

করোনা আক্রান্তদের পাশে ‘নকলা ফাউন্ডেশন’

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নকলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত অসহায়দের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ ‘নকলা ফাউন্ডেশন’ নামে একটি উন্নয়ন সংগঠন। এ সংগঠনটি উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত অসহায়দের চিকিৎসার জন্য দুই লাখ টাকার চেক প্রদান করেছেন।

উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নকলা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের কাছে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করে সীমিত পরিসরে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নকলা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও জনতা ব্যাংকের এজিএম আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনতা ব্যাংকের সাবেক জিএম বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, নকলা ফাউন্ডেশনের সদস্য সফিকুল ইসলাম সুখন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com