সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে করোনা প্রতিরোধক বুথ স্থাপনকালে কারাপরিদর্শক স্মৃতি বঙ্গবন্ধুর খুনিরা চিরকাল ইতিহাসের পাতায় ঘৃণিত হয়ে থাকবে”

“চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে করোনা প্রতিরোধক বুথ স্থাপনকালে কারাপরিদর্শক স্মৃতি বঙ্গবন্ধুর খুনিরা চিরকাল ইতিহাসের পাতায় ঘৃণিত হয়ে থাকবে”


ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ও বেসরকারী কারা পরিদর্শক মোস্তারী মোরশেদ স্মৃতি।

১৩ আগষ্ট শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রবেশ মুখে এ বুথ স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সদস্য ইসরাত জাহান, জাহানারা আরজু, ডা. তৌফিক হোসেন প্রমুখ।

চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ও বেসরকারী কারা পরিদর্শক মোস্তারী মোরশেদ স্মৃতি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ভয়াল এ কালোরাত্রিতে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানের প্রেত্মার এদেশীয় দোসররা। যারা এদেশের স্বাধীনতা চাইনি, তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে তারা এদেশকে জঙ্গী, সন্ত্রাসী ও পাকিস্তানী ভাবধারায় পরিচালিত করতে পারবে, কিন্তু এদেশের মুক্তিকামী জনতা সেটা হতে দেয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাড়িয়েছে। বিশ্বের বুকে মাথা উচু করে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে। যারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা আজ ইতিহাসের ঘৃণিত হিসেবে চিহ্নিত হয়েছে। অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে সাঁজা কার্যকর করার জন্য তিনি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com