সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরা সীমান্তে ২ নারী উদ্ধার: পাচারকারী আটক

সাতক্ষীরা সীমান্তে ২ নারী উদ্ধার: পাচারকারী আটক

মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি:

শুক্রবার ভোর রাতে সীমান্তের তলুইগাছা ও কুশখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে, গত দুই মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ৯ মানবপাচারকারীসহ ১২৭ জনকে আটক করা হয়েছে। আটককৃত দুই নারী ও দুই মানবপাচারকারীরা হলেন, যশোর জেলার মনিরাম থানার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী মোড়লের মেয়ে রোজিনা খাতুন, সাতক্ষীরা সদর থানার নতুনগাও উমরপুর গ্রামের মইরুদ্দীনের মেয়ে সুমাইয়া খাতুন, একই থানার কুশখালী ছয়ঘরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মানবপাচারকারী শহিদ হোসেন ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে মানবপাচারকারী জাহিদ হোসেন।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, সাতক্ষীরার তলুইগাছা ও কুশখালী সীমান্ত দিয়ে দুই নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই মানবপাচারকারীর বাড়ি থেকে উক্ত দুই নারীকে উদ্ধার করা হয় এবং দুই পাচারকারী শহিদ ও জাহিদকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত দুই নারীর বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে এবং দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com