সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক আক্কাস সিকদারের বিরুদ্ধে বরিশালের মামলা প্রত্যাহারের দাবি ঝালকাঠি প্রেসক্লাবের

সাংবাদিক আক্কাস সিকদারের বিরুদ্ধে বরিশালের মামলা প্রত্যাহারের দাবি ঝালকাঠি প্রেসক্লাবের

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল ২৪, দৈনিক যুগান্তর ও বাসস’র জেলা প্রতিনিধি মো. আক্কাস সিকদারের বিরুদ্ধে বরিশালে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, গত ৫ আগস্ট ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফ বরিশালের কোতয়ালী মডেল থানায় শ্লীলতাহানির অভিযোগে সাংবাদিক মো. আক্কাস সিকদারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। বিস্ময়ের ব্যাপার যে, মামলায় উল্লেখিত ঘটনার দিন মো. আক্কাস সিকদার ঢাকায় অবস্থান করছিলেন। সুতরাং এতেই প্রতীয়মান হয় যে, উদ্দেশ্যমূলকভাবে আক্কাস সিকদারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তাঁর মান সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যেই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর প্রেক্ষিতে ঝালকাঠি প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অনতিবিলম্বে বানোয়াট এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়। অন্যথায় পরবর্তীতে প্রেসক্লাব কঠোর কর্মসূচি নিবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com