সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গুরুদাসপুরে অধ্যক্ষ নিয়োগ স্থগিতের দাবিতে মানববন্ধন

গুরুদাসপুরে অধ্যক্ষ নিয়োগ স্থগিতের দাবিতে মানববন্ধন

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতনের অধ্যক্ষ পদে স্থায়ী নিয়োগ কার্যক্রম স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে কলেজ শাখা ছাত্রলীগ ও এলাকাবাসী।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১ টার দিকে কলেজের সামনে অন্তত ১ কিলোমিটার এলাকাজুড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজকসূুত্রে জানা গেছে,১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কলেজটি বর্তমানে অনার্স কলেজে রুপান্তরিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতনের স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য,বিএনপি জামায়াত অনুগত শিক্ষক নিয়োগ ও পৃষ্ঠপোষকতার বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ-সহযোগী সংগঠন ও এলাকাবাসী বিরোধীতা করলেও কর্ণপাত না করে বর্তমানে তিনি অধ্যক্ষপদে স্থায়ী নিয়োগ পেতে গোপনে সকল কার্যক্রম চলমান রেখেছেন। তাঁর অধ্যক্ষ পদে নিয়োগ স্থগিতের দাবীতে ওই মানববন্ধন আয়োজন বলে দাবি তাদের।

মানববন্ধনে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মিশু জানান,‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতন নাজিরপুর ইউনিয়ন শাখা জামায়াতের সাবেক আমির। তিনি সরকার বিরোধী নানা চক্রান্তে লিপ্ত থেকে কলেজে তাঁর পছন্দের বিএনপি জামায়াত অনুগত শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন। বর্তমানে তিনি অধ্যক্ষ পদে স্থায়ী নিয়োগ নিতে কার্যক্রম চলমান রেখেছেন যা এলাকাবাসী মেনে নেবেনা’।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতন মুঠোফোনে জানান,প্রতিষ্ঠানটিতে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। অধ্যক্ষপদে নিয়োগ কার্যক্রম চলমান। বিধি অনুসরন করে তিনিও আবেদন করেছেন কিন্তু নিয়োগ চুড়ান্ত হয়নি। তাঁর প্রতিপক্ষ কারো ইন্ধনে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে মানববন্ধন হয়ে থাকতে পারে।

নাজিরপুর ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান,গতকাল বৃহস্পতিবার(১২ আগষ্ট) সকাল ১০টায় গভর্নিংবডির সভায় নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রানা আহম্মেদ রতন,২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন,ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com