সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত আবুল কালাম

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত আবুল কালাম

বোয়ালখালী প্রতিনিধি :


চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ে শ্রেষ্ঠত্ব হওয়ায় পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ তুলেদেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম।

এসময় থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম,থানায় রুজুকৃত চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তিতে পেশা দারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাড়প্রান্তে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মদক্ষতার জন্য জুলাই/২০২১ মাসে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম। এছাড়াও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শক নির্বাচিত হয়েছেন বোয়ালখালী থানার এএসআই মোহাম্মদ ইসমাইল।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম এর কাছে সম্মাননা গ্রহণ করছেন এএসআই মোহাম্মদ ইসমাইল

উল্লেখ্য, ১৯৮৪ সালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা বোর্ড অফিস থানায় চেয়ারম্যান পাড়ায় জন্মগ্রহণ করেন আবুল কালাম। নিজ গ্রামে বদরুদ মাহমুদ উদ্দীন স্কুল থেকে প্রাথমিক শেষ করে। ফেনী জেলার পরশুরাম থানার স্কুল থেকে মাধ্যমিক ও ছাগলনাইয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি ২০০৯ সালে চার্টার্ড একাউন্টেও মাস্টার্স করে। কর্মজীবনে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করলেও ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত র‍্যাবের হেড অফিসে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৫ জুলাই ২০২০ সালে বোয়ালখালী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) যোগদান করে দক্ষতার সাথে কাজ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com