মোঃ মিজানুর রহমান //পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের হিন্দু পরিবারের উপর হামলা, মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এবং সাভারে অধ্যক্ষ মিটু চদ্র মন্ডলকে নৃশংস হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নেছারাবাদ(স্বরপকাঠি) উপজেলা জাতীয় হিদু যুব ও ছাত্র মহাজোট। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়ক ওই মানববন্ধন পালিত হয়। আধা ঘটাব্যাপী মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হিদু যুব মহাজোটের সভাপতি জুয়েল রায়, সাধারণ সম্পাদক অনিক হালদার, সিনিয়র সহ-সভাপতি বিকাশ শিকদার, বাদল মালি, মিল্টন ঘরামি, সাংগঠনিক সম্পাদক বিজন হালদার, হিদু ছাত্র মহাজাটের সভাপতি সাগর মুন্সি, দপ্তর সম্পাদক সাবেক শুভ মন্ডল প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে রপসা উপজলার শিয়ালী গ্রামের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং সাভারের অধ্যক্ষের হত্যাকারীদর দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।
Leave a Reply