মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝিনেদা টিভি’র চেয়ারম্যানের উপর হামলা, পলাতক আসামি অনিক গ্রেফতার

ঝিনেদা টিভি’র চেয়ারম্যানের উপর হামলা, পলাতক আসামি অনিক গ্রেফতার

মোঃ ইনছান আলী ,ঝিনাইদহ

ঝিনেদা টিভি’র চেয়ারম্যানের ওপর হামলা, আসামী অনিক গ্রেফতার
জনপ্রিয় অনলাইন টেলিভিশন ‘ঝিনেদা টিভি’র চেয়ারম্যান ও সাংবাদিক রিজভী ইয়ামিনের ওপর সন্ত্রাসী হামলা মামলার দ্বিতীয় আসামী অনিককে গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এজাহার সুত্রে জানা যায়, গত ২২ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এইচ এস এস সড়কের ‘ঝিনেদা টিভি’র অফিসের সামনে নয়নসহ অজ্ঞাত ৩ জন এক পিকআপ চালককে প্রচন্ড মারপিট করছিল। বিষয়টি দেখতে পেয়ে সাংবাদিক রিজভী পেশাগত দায়িত্বে পালনে সেখানে ছুটে যান। এসময় আসামী নয়নের নেতৃত্বে অজ্ঞাত কয়েকজন রিজভীর ওপর অতর্কিত হামলা চালায় এবং ইট, রড ও লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৪ জুলাই নয়ন সহ অজ্ঞাত ৩ জনের নামে সদর থানায় মামলা দায়ের হয়। ওইদিন রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামী নয়নকে গ্রেফতার করে পুলিশ। এরপর নয়নের জবানবন্দিতে হামলার সাথে জড়িত অনিককে বুধবার (১০ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সদর থানার তদন্ত ওসি এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী অনিককে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। হামলার সাথে জড়িত অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com