বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে গৃহকর্তাকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

নোয়াখালীতে গৃহকর্তাকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সদরে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাত দল অস্ত্রের মুখে গৃহকর্তার হাত পা বেঁধে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও দামি মুঠো ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব হুগলি গ্রামের খোরশেদ ডাক্তারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সুধারাম থানার পুলিশ।

ভূক্তভোগী পরিবার জানায়, রাতের খাবার খেয়ে ডাক্তার খোরশেদের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে তাদের ঘরের সামনের গেইট ও ঘরের দরজা ভেঙে একটি ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত ঘরে প্রবেশ করে। পরে ডাকাতদল খোরশেদ আলমের হাত পা বেঁধে ঘরে থাকা নগদ ২লাখ টাকা, ৫ভরি স্বর্ণ ও একটি মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com