শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রোগীকে চিকিৎসা দেয়ার নামে গৃহবধুকে ধর্ষন,পল্লী চিকিৎসক গ্রেফতার

রোগীকে চিকিৎসা দেয়ার নামে গৃহবধুকে ধর্ষন,পল্লী চিকিৎসক গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে পল্লী চিকিৎসকের চেম্বারে এক নারী রোগীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে সাহারুল ইসলাম (৩৩) নামের এক পল্লী চিকিৎসককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত সাহারুল ইসলাম উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের হাসেন আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, ১২ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের এক গৃহবধু(৩০) অসুস্থ হয়ে ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গেলে চিকিৎসা দেয়ার নামে ওই চিকিৎসক চেম্বারের দরজা-জানালা বন্ধ করে মুখ চেপে ধরে ওই গৃহবধুকে ধর্ষন করে।

পরে চেম্বার থেকে বের হয়ে ওই গৃহবধু ঘটনাটি পরিবারসহ স্থানীয়দের জানালে শত-শত মানুষ ওই চিকিৎসকের চেম্বার ঘিরে বিচার দাবী করে।
এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস আই শফির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে ওই পল্লী চিকিৎসক সাহারুল ইসলামকে আটক করে।
এঘটনায় রাতেই গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য: এর আগেও ওই পল্লী চিকিৎসক সাহারুল ইসলাম অন্য নারীর সাথে এ ধরনের ঘটনায় স্থানীয় ভাবে বিচারের মুখোমুখী হয়েছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com