মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ডঃ
সারাদেশে নতুন করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানীর উদ্যোগে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার নিজ এলাকা ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দক্ষিণ ঘোড়ামরা এলাকায় ডেঙ্গু মুক্ত রাখার লক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী। এসময় আরো উপস্থিত ছিলেন সোনাইছড়ি ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন জামশেদ, প্রবীণ শিক্ষক মাষ্টার আবুল বাশার, শ্রমিক নেতা আব্দুল মোমেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সদস্য মোঃ জসিম উদ্দীন, চক্রবাক ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, চক্রবাক ক্লাবের সাবেক সদস্য মোঃ সালেহ আকবর সাহেদ, চক্রবাক ক্লাবের সাবেক সভাপতি মফিজুর রহমান আরমান, চক্রবাক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবন্দসহ অন্যানারা।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী বলেন, দেশে করোনা মহামারির পাশাপাশি ডেঙ্গু জ্বর ভয়াবহ আকার ধারন করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ এবং চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক উপজেলা ছাত্রলীগের উদ্যােগে ডেঙ্গু এবং এডিস মশা প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। এভাবে উপজেলার প্রত্যাকটি ইউনিয়নের ওয়ার্ডে পর্যায়ে ডেঙ্গু এব এডিস মশা নির্মুলে ছাত্রলীগের কর্মসূচি নেয়া হয়েছে। আমাদের পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান ও মশা মারার ঔষুধ ছিটানো কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি
Leave a Reply