শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে চোলাই মদ তৈ‌রি-বিক্রি বন্ধে প্রশাসনের হস্ত‌ক্ষেপ চায় এলাকাবাসী

সখীপুরে চোলাই মদ তৈ‌রি-বিক্রি বন্ধে প্রশাসনের হস্ত‌ক্ষেপ চায় এলাকাবাসী

“বাদল হোসাইন সখীপুর”


টাঙ্গাই‌লের সখীপু‌রে চোলাই মদ তৈরি এবং এর বাজারজাত ব‌ন্ধ কর‌তে প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন এলাকাবাসী। বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলার ব‌হেড়া‌তৈল ইউ‌নিয়‌নের ধোপার চালা এলাকার বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লি‌খিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ধোপারচালা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোচ সম্প্রদায়ের ২০-২৫টি পরিবার চোলাই মদ তৈরি ক‌রে আস‌ছে। এসব মদ নিজেরা পান করার পাশাপাশি নিয়মিতভাবে বাজারজাতও করা হচ্ছে। প্র‌তি‌ রা‌তে প্রায় ১০০ লিটার প‌রিমাণ চোলাই মদ দে‌শের বি‌ভিন্ন অঞ্চ‌লে রপ্তা‌পী হ‌চ্ছে ব‌লে জানায় স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক কোচ সম্প্রদায়ের স্থানীয় এক ব্যক্তি জানান, আমাদের ধর্মে ‌চোলাই মদ গ্রহণ করার অনুমতি আছে, কিন্তু তা বাণিজ্যিকভাবে বিক্রি করা যা‌বেনা।
সম্প্রতি এই এলাকার কয়েকটি সচ্ছল পরিবার মাদক তৈরি ও বিক্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন। যা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিশেষভাবে দায়ী। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকাসক্তরা এসে এলাকায় ভিড় জমায়। তারা মাদকাসক্ত হয়ে এলাকায় নানা রকম অপকর্ম করে যা‌চ্ছে। এমনকি সম্প্রতি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও তাদের যৌন হয়রানি ও ইভটিজিংয়ের শিকার হচ্ছে। তাই দ্রুত এ মাদক তৈরি ও বিক্রি বন্ধ করতে না পারলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটবে।

ওই এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ইমরুল শিকদার বলেন, মাদকের ছড়াছড়িতে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এলাকার বাসিন্দা হওয়ায় অনেকে আমাদেরও মাদকাসক্ত মনে করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে গত ১ আগস্ট স্থানীয় মসজিদ কমিটি ও মন্দির কমিটির সমন্বয়ে মাদক প্রতিরোধে সভা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে। সভায় স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বুজরত আলী মাতব্বর, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম আজাহার, শাহজাহান মিয়া ও মন্দির কমিটির সভাপতি মনিন্দ্র কোচ, অনিল কোচ, বীর মুক্তিযোদ্ধা অনীল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। যুব সমাজের উপস্থিতিতে ওই সভায় এলাকার মাদক প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ধোপারচালা হরি মন্দির কমিটির সাবেক সভাপতি সুরেশ চন্দ্র কোচ বলেন, কয়েকদিন পরপরই এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চোখে পড়ছে। তাই সাম্প্রদায়িক বিদ্বেষ ভুলে গিয়ে মাদক বন্ধ করা সকলের জন্যই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, গ্রামবাসীর অভিযোগটি পেয়েছি। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

-ছ‌বি: চোলাই মদ বি‌ক্রি ব‌ন্ধে স্থানীয় মস‌জিদ, ম‌ন্দির ক‌মিটি সভা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com