সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়ি রিজিয়নের বঙ্গলতলীতে দুই অস্ত্রধারী আটক

খাগড়াছড়ি রিজিয়নের বঙ্গলতলীতে দুই অস্ত্রধারী আটক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার, বঙ্গলতলীতে অভিযান চালিয়ে ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট এর দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে সেনা বাহীনি।

সেনা বাহীনির সূত্র মতে জানাযায়, গোপন সূত্রের ভিক্তিতে শুক্রবার ভোর সাড়ে ৩ টার দিকে বাঘাইহাট জোনের বিশেষ অপারেশন টিম, করেংগাতলী আর্মি ক্যাম্পের সাড়ে ৪ কিলোমিটার উত্তর দিকে, উত্তর বঙ্গলতলী নামক এলাকায় অভিযান চালিয়ে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২) নামে, দুইজন বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে আটক করে। দীর্ঘদিন যাবৎ করেংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে তারা জড়িত ছিল। ওমর চাকমা ও রকেট চাকমাকে আটকের পর তল্লাশী করে তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহীনির জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হবে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com