সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

উৎফল বড়ুয়া, সিলেট

করোনার মহাপ্রকোপে অতিসম্প্রতি খুলনার শিয়ালি, পটুয়াখালীর কলাপড়া, মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের নানানস্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখল প্রক্রিয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নিরেশ দাসের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস ও ফিলিপ বিশ্বাস।

এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিধু ভূষণ দাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট পঙ্কজ দাস, সহ সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক অনুকূল সূত্রধর, প্রচার সম্পাদক ভানু লাল দাস, যুব বিষয়ক সম্পাদক ধনঞ্জর দাস ধনু, সহ যুব বিষয়ক সম্পাদক সুবিনয় মল্লিক, ছাত্র বিষয়ক সম্পাদক অনিরুদ্ধ ভট্টাচার্য্য, সহ ছাত্র বিষয়ক সম্পাদক পিংকু দত্ত, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শরবিন্দু দে, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক উত্তম ঘোষ, ভানু লাল দাস, মলয় পুরকায়স্থ, সুব্রত দেব, এডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, লিটন পাল, প্রদীপ দেব, কানাই লাল দত্ত, রাজেশ চক্রবর্ত্তী ও পলাশ দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com