শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে সেলিনা খাতুন (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
১২ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের দোছরা ছনকান্দা গ্রামে নিজ বসতঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সেলিনা স্থানীয় মৃত আশরাফ আলীর মেয়ে।
স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে কিশোরী সেলিনার মা বাড়ির পাশে দোকান থেকে জিনিসপত্র ক্রয় করে বাড়িতে যাওয়ার পর সেলিনার ঘরের দরজা বন্ধ দেখেন। পরে তাকে ডাকাডাকি করে দরজা না খুললে স্বজনরা দরজা ভেঙে ঘরে ঢুকে সেলিনাকে ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে সদর থানার এসআই রুবেল মিয়া ও এসআই সুমন দেবনাথ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কারণ জানা যায়নি।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তার কারণ জানা যায়নি। তদন্তেই তা দ্রুত বেরিয়ে আসবে বলে আশা করছি।
Leave a Reply