সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহরে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শুভসংঘ

চাটমোহরে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শুভসংঘ

ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে বসুন্ধরা গ্রুপের সহায়তায় করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কন্ঠ শুভসংঘ। আজ ১২ আগষ্ট (বৃহস্পতিবার) চাটমোহর সরকারি কলেজ মাঠে ৪০০ দুস্থ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার। বিশেষ অতিথির হিসাবে বক্তব্য দেন,চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম,সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন এবং চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আবদুল লতিফ রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শুভ সংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছহাক আলী মানিক,পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিমুদ্দি মিয়া,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,কালের কন্ঠের পাবনা প্রতিনিধি ও শুভ সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহম্মেদ উল হক রানা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, শুভ সংঘের উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুজন, সাধারণ সম্পাদক আদর খান, শুভ সংঘের সদস্য এম এ আলিম আব্দুল্লাহ, জুয়েল রানা, কাওসার আহম্মেদ, শেখ জাবের আল শিহাব, হুমায়ুন আহমেদ, সাগর হোসেন,সাদিয়া মৌ, সুমাইয়া মৌ, জাহাঙ্গীর হোসেন, কেয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যেককে ১০ কেজি চাল,তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com