সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে ট্রাকের চাপায় প্রাইমারী স্কুল ছাত্র নিহত

ঝিনাইদহে ট্রাকের চাপায় প্রাইমারী স্কুল ছাত্র নিহত

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের ঢাক রোডে হাটগোপালপুরে ট্রাক চাপায় লিখন হোসেন (১১) নামের এক প্রাইমারী স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাটগোপালপুরে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিখন হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের জিল্লু মিয়ার ছেলে। সে হাটগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ চতুর্থ শ্রেনীর ছাত্র ছিল।

ঝিনাইদহ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, সকালে স্কুলছাত্র লিখন হোসেন বাইসাইকেল যোগে বাড়ি থেকে বাজারে আসছিল। পথে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহ গামী একটি রড বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ট্রাকটি আটক হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com