শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে পৌর এলাকার চকভোলাখাঁ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মিশ্র জাতীয় মাছ নিধনের ঘটনা ঘটেছে।
১২ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কাহারা চকভোলাখাঁ গ্রামের সাবেক কমিশনার আব্দুল গোফ্ফারের ছেলে উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক রানার ১৫ শতক পুকুরে এ বিষ প্রয়োগ করে।
সকাল ৬ টার দিকে তাদের বাড়ির কাজের ছেলে আলম টের পেয়ে মালিককে খবর দেয়।খবর পেয়ে সবাই পুকুরে এসে দেখে মাছ মরে ভেসে উঠেছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক রানা বলেন, আমি নিয়মিত মাছ চাষ করি। প্রায় ৪ মাস পূর্বে ২০ হাজার টাকার মিশ্র জাতীয় মাছ পুকুরে ছেড়েছিলাম। কে বা কাহারা বিষ প্রয়োগে মাছ মেরে ফেলেছে। সব মিলিয়ে আমার ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কে এমন নেক্কারজনক কাজ করেছে তা আমরা খোঁজার চেষ্টা করছি। শিবগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করবেন বলে তিনি জানান।
Leave a Reply