বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কালিয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক মেম্বারসহ ৩ জন আহত

কালিয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক মেম্বারসহ ৩ জন আহত

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কাতেবার শেখ (৫৫) নামের এক মেম্বরসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত কাতেবারকে খুলনা মডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। ১২ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ৯ টায় উপজেলার আমবাড়ি গ্রামের খাইরুল শেখের বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আমবাড়ি গ্রামের আলমগীর হোসনের পক্ষ ও কাতেবার শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলা। এরই জের ধরে ওই দিন সকাল ৯টার দিকে কাতেবার শেখ এবং ওই গ্রামের হায়দার শেখের ছেলে মুন শেখ (৪০) বনগ্রাম বাজার থেকে ফেরার পথে খাইরুল শেখের বাড়ির সামনে পৌছালে আলমগীরের পক্ষের লোকজন তাদের কুপিয়ে গুরুতর জখম করে। এসময় পাশের বাড়ির এখলাজ শেখ (৫০) ঠেকাতে গিয়ে তিনিও আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়। এর মধ্যে কাতেবার শেখের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com