শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে করোনাকালে কর্মহীন হয়ে পড়া সহস্রাধিক শ্রমিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রনোদনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১২ আগস্ট বৃহস্পতিবার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে শিবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ পৌর এলাকার ১০০০ কর্মহীন শ্রমিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে প্রনোদনা খাদ্য সামগ্রী বিতরন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
এসময় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আলু বিতরণ করা হয়।
Leave a Reply