মোহাম্মদ শাহিন, মাদারগঞ্জঃ
বৃহস্পতিবার সকালে জামথল কালিতলা ঘাটে ফলক উন্মোচন শেষে এক অনুষ্ঠানে মাদারগঞ্জ বগুড়া ফেরির চলাচল উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বগুড়া- ১ সারিয়াকান্দি – সোনাতলা আসনের সাংসদ সাহাদারা মান্নানের সভাপতিত্বে,
প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উত্তর বঙ্গের সাথে যোগাযোগের এই ফেরি যুক্ত হওয়া তার উদাহরণ। শেখ হাসিনা বলেছেন নদী শাসন নয় নদী ব্যবস্থাপনা করতে করতে হবে। সড়ক পথে যানজটের ভোগান্তি কমাতে নৌরুটে বাড়ানো হচ্ছে ফেরি।
বিশেষঅতিথি এক বক্তব্যে বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন বিআইডব্লিউটিএ’র আব্দুর রউফ সেরনিয়াবাত নামে অত্যাধুনিক সি-ট্রাকটি উদ্বোধনের
মধ্যদিয় দুই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। প্রাথমিকভাবে মানুষ এবং মাঝারি যানবাহন নিয়ে ফেরি চালু হলেও ভবিষ্যতে ভারি ফেরি সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই নদীর দুই প্রান্তে আধুনিক টার্মিনাল, সড়ক প্রশস্থকরণ, নদী ড্রেজিং এর পরিকল্পনা তৈরী করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবান করে পদ্মা সেতু চালু হলে সেখানকার যেসব ফেরি অব্যবহৃত থাকবে সেগুলোকে এপথে চালুর উদ্যোগ নেয়া হবে।
ফেরির (সি-ট্রাক) ইজারাদার জাহিদুর রহমান উজ্জল জানান , বিআইডব্লিউটিএ’র আব্দুর রউফ সেরনিয়াবাত নামে অত্যাধুনিক সি-ট্রাকটি এসি কেবিনসহ দুই শতাধিক যাত্রী ও মাঝারি যান নিয়ে দিনে চারবার চলাচল করার চিন্তুা রয়েছে। ফেরি চালু হওয়ায় একদিকে খরচ ও সময় কমে আসবে, অপরদিকে ঝুঁকিও থাকছেনা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মোঃ তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ চেয়াম্যান কমডোর গোলাম সাদেক , বগুড়া জেলা আ’লীগের সভাপতি মজিবর রহমান মজনু,সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জামালপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলার আ’লীগের ,সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, সাখওয়াত হোসেন সজল প্রমূখ।
পরে আগে থেকেই প্রস্তত করে রাখা “আব্দুর রউফ সেরনিয়াবাত ” নামের ফেরি নিয়ে যমুনা নদী পাড়ি দেন তারা।
উদ্বোধনের পরই যাত্রী পারাপার শুরু করে ফেরি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উল্লাস ও আনন্দের কথা জানিয়েছেন যাত্রী ও ঘাট এলাকার ব্যবসায়ীরা।
Leave a Reply