শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ও রাস্তা উদ্বোধন

সখীপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ও রাস্তা উদ্বোধন

বাদল হোসাইন,সখীপুর:


টাংগাইলের সখীপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের একটি ঘর ও একটি ইটসোলিং রাস্তার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বেতুয়া গ্রামের গৃহহীন আব্দুল মজিদ মিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনা মূল্যে টিন সেট বিল্ডিং ঘর এবং একটি ইট সোলিং রাস্তার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সখীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। এছাড়া উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল মো: রেনুবর রহমান, বর্তমান ইউ,পি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুর রহিম সিকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন বহেড়াতৈল ইউনিয়ন শাখা সাধারন সম্পাদক হাজী লিটন সিকদার, সংরক্ষিত মহিলা মেম্বার রেনু বেগম, সখীপুর পৌর আওয়ামী লীগের সম্মানীত সদস্য জনাব মজনু মিয়া, বেতুয়া বড় মসজিদের সম্মানিত ঈমাম মুফতি নওশাদ হাসান, ঈমাম মওলানা নুর আলম ছিদ্দিকী সহ সম্মানিত ব্যক্তি বর্গ ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান সহ উপজেলা পরিষদের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। তারা জানায়, কামরুল হাসানের প্রচেষ্টা ও সহযোগীতায় উপজেলা পরিষদের মাধ্যমে রাস্তাটি পেলাম। এছাড়া তার প্রচেষ্টায় সঠিক গৃহহীন ব্যক্তিই প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরটি পেয়েছে।

ঘর ও রাস্তা উদ্ভোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পঁচাত্তরের ১৫’ই আগস্টে শহীদ হওয়া সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com